শর্তাবলি
Eventiqa (eventiqabd.com) ব্যবহার করার আগে এই শর্তাবলি পড়ে নিন। অর্ডার করলে আপনি এই শর্তগুলো মেনে নিচ্ছেন বলে ধরা হবে।
আমরা কারা
Eventiqa, মধুমিতা ভবন, ৩য় তলা, ১৫৮-১৬০ মতিঝিল বা/এ, ঢাকা, বাংলাদেশ। ইমেইল: hello@eventiqabd.com
আমাদের সেবা
- Eventiqa বিভিন্ন অনুষ্ঠানের জন্য ডিজিটাল দাওয়াত তৈরি করে: অ্যানিমেটেড ভিডিও, প্রিন্টের কার্ড, লাইভ দাওয়াতের লিংক এবং ইভেন্ট প্ল্যানার। এ ছাড়া উৎসব, প্রিয়জন আর ব্যবসার জন্য শুভেচ্ছার পোস্টার ও ভিডিও।
- টেমপ্লেট বাছাই, তথ্য লেখা ও প্রিভিউ সম্পূর্ণ বিনামূল্যে। পেমেন্টের পর জলছাপ ছাড়া ফাইল ও লিংক দেওয়া হয়।
অর্ডার ও মূল্য
- সব মূল্য বাংলাদেশি টাকায় (৳) এবং অর্ডারের আগে স্পষ্টভাবে দেখানো হয়। কোনো লুকানো চার্জ নেই। বাংলাদেশের বাইরে থেকে দেখলে আন্তর্জাতিক দাম আপনার মুদ্রায় দেখানো হয় আর Stripe-এর মাধ্যমে কার্ডে পেমেন্ট করা যায়; যে পরিমাণ দেখানো হয়, ঠিক ততটাই কাটা হয়।
- পেমেন্ট সম্পন্ন হলে অর্ডার নিশ্চিত হয় এবং ইমেইল বা এসএমএসে রসিদ পাঠানো হয়।
ডেলিভারি
পেমেন্ট নিশ্চিত হলেই অর্ডার নিশ্চিতের ইমেইলে আপনার অর্ডার পেজের লিংক পাঠানো হয়। ফাইল নিজে থেকেই তৈরি হয়ে ওই পেজে ডাউনলোডের জন্য চলে আসে, লাইভ লিংকসহ। সাধারণত কয়েক মিনিট লাগে, কখনো কয়েক ঘণ্টা। ৭২ ঘণ্টার মধ্যে ডেলিভারি দিতে না পারলে পুরো টাকা ফেরত দেওয়া হবে।
স্যুর মেজ্যুর (কাস্টম ডিজাইন)
- কাস্টম ডিজাইন আমাদের ডিজাইন টিম হাতে বানায়, তাই ওপরের ৭২ ঘণ্টার নিয়ম এতে প্রযোজ্য নয়। পেমেন্টের পর ৩ কর্মদিবসের মধ্যে প্রথম ডিজাইন দেখানো হয় এবং ৩ বার পর্যন্ত পরিবর্তন করা যায়।
- কাজ শুরুর আগে কী বানানো হবে আর টাকা ফেরতের শর্ত আপনার সাথে কথা বলে ঠিক করে নেওয়া হয়।
আপনার লেখা ও ছবি
- দাওয়াত বা শুভেচ্ছায় যে নাম, ছবি, লোগো ও লেখা দেবেন তার দায় আপনার; ছবিতে থাকা সবার (শিশুর ক্ষেত্রে মা-বাবার) অনুমতি আপনার থাকতে হবে। আপনার তথ্য কীভাবে রাখা হয় তা গোপনীয়তা নীতিতে লেখা আছে। অন্যের অধিকার লঙ্ঘন করে বা বেআইনি কিছু থাকলে আমরা অর্ডার বাতিল করতে পারি।
- কুরআনের আয়াত ও অনুবাদ নির্ভরযোগ্য উৎস (Quran.com) থেকে হুবহু নেওয়া হয়। আয়াতের লেখা বদলানো যায় না।
মেধাস্বত্ব
টেমপ্লেটের নকশা, ছবি, অ্যানিমেশন ও কোড Eventiqa-এর সম্পত্তি। আপনার অনুষ্ঠানের দাওয়াত হিসেবে ব্যক্তিগত ব্যবহারের অনুমতি আপনি পাচ্ছেন; পুনরায় বিক্রি বা টেমপ্লেট হিসেবে ব্যবহার করা যাবে না।
দায়সীমা
ইন্টারনেট বা অতিথির ফোনের কারণে কোনো সমস্যার জন্য আমরা দায়ী নই। আমাদের দায় সর্বোচ্চ আপনার পরিশোধিত মূল্য পর্যন্ত।
প্রযোজ্য আইন
এই শর্তাবলি বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হবে, বিশেষ করে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ও ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫।
যোগাযোগ
যেকোনো প্রশ্নে লিখুন: hello@eventiqabd.com
