সবাই যা জানতে চান

প্রশ্নোত্তর

অর্ডার, পেমেন্ট, ডেলিভারি আর প্ল্যানার নিয়ে যা সবাই জানতে চান।

ডিজাইন আর অর্ডার

একই ডিজাইন বাংলা আর ইংরেজি দুটোতেই পাওয়া যায়?

হ্যাঁ। যেকোনো ডিজাইন পুরো বাংলায় বা পুরো ইংরেজিতে বানাতে পারবেন। ভাষা বদলালে লেখা, সংখ্যা আর তারিখ সব বদলে যায়।

পেমেন্টের আগে দেখে নিতে পারব?

হ্যাঁ। লেখার সাথে সাথে প্রিভিউ দেখবেন, যতবার খুশি। প্রিভিউতে জলছাপ থাকে, পেমেন্টের পর জলছাপ ছাড়া ফাইল পাবেন।

সব ধর্মের অনুষ্ঠানের জন্য ডিজাইন আছে?

হ্যাঁ। বিয়ে, জন্মদিন, পূজা, ঈদ, ক্রিসমাস সবকিছুর জন্য। কোনো দাওয়াতে ধর্মীয় লেখা নিজে থেকে বসে না। চাইলে নিজের দোয়া বা শুভকামনা লিখে দিতে পারেন।

নিজের মতো ডিজাইন বানানো যায়?

হ্যাঁ, স্যুর মেজ্যুর (কাস্টম ডিজাইন) প্যাকেজে। আপনার আইডিয়া, রং আর ছবি দিয়ে আমাদের ডিজাইন টিম শুধু আপনার জন্য নতুন ডিজাইন বানাবে।

পেমেন্ট

পেমেন্ট কীভাবে করব?

অর্ডারের পর আপনার নিজের একটা পেজ পাবেন। সেখানে বিকাশে সেন্ড মানি করে ট্রানজেকশন আইডি দেবেন, অথবা কার্ডে পেমেন্ট করবেন (ভিসা, মাস্টারকার্ড, অ্যাপল পে, গুগল পে)।

টাকা কি একবারই দিতে হবে?

হ্যাঁ। প্রতি অনুষ্ঠানের জন্য একবারই পেমেন্ট। কোনো মাসিক চার্জ নেই।

টাকা ফেরত পাওয়া যায়?

পেমেন্টের ৭২ ঘণ্টার মধ্যে ফাইল বা লিংক না পেলে পুরো টাকা ফেরত। কাস্টম ডিজাইনে এই নিয়ম খাটে না, তার শর্ত কাজ শুরুর আগে আপনার সাথে ঠিক করা হয়। বিস্তারিত নীতিমালা পেজে আছে।

ডেলিভারি আর পরিবর্তন

ফাইল কতক্ষণে পাব?

পেমেন্টের পর সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। দাওয়াতের লিংক পেমেন্টের সাথে সাথেই চালু হয়ে যায়। কাস্টম ডিজাইনে প্রথম ডিজাইন পাবেন পেমেন্টের ৩ কর্মদিবসের মধ্যে।

কোন প্যাকেজে কী পাব?

ক্লাসিকে এক পেজের পোস্টারের ছবি। সিগনেচারে এর সাথে ভিডিও দাওয়াত আর লিংক, যেখানে অতিথিরা উত্তর দেন। প্রেস্টিজে এর সাথে পুরো প্ল্যানার, উত্তরগুলো অতিথির তালিকায়। স্যুর মেজ্যুর (কাস্টম ডিজাইন) প্যাকেজে এই সবকিছু থাকে, আর ডিজাইনটা আমাদের ডিজাইন টিম শুধু আপনার জন্য বানায়।

পরে কিছু বদলাতে পারব?

অনুষ্ঠানের দিন পর্যন্ত লিংকের তথ্য ফ্রিতে ঠিক করে দিই। নতুন করে ভিডিও বানাতে হলে সামান্য চার্জ লাগতে পারে।

প্ল্যানার

পরিবারের সবাই কি দেখতে পারবে?

হ্যাঁ। প্ল্যানারের লিংক শেয়ার করলেই সবাই একই তালিকা দেখবেন।

উত্তর দিতে অতিথিদের কি অ্যাপ লাগবে?

না। দাওয়াতের লিংক খুলে এক চাপেই উত্তর দেবেন।

আমাদের তথ্য কে দেখতে পাবে?

শুধু আপনি আর যাদের সাথে লিংক শেয়ার করবেন। বিস্তারিত প্রাইভেসি পলিসিতে।

কাস্টম ডিজাইন

কাস্টম ডিজাইন কীভাবে কাজ করে?

আপনার আইডিয়া আমাদের লিখে পাঠান। ২৪ ঘণ্টার মধ্যে আমাদের ডিজাইন টিম ফোন করে সব জেনে নেবে। পেমেন্টের পর ৩ কর্মদিবসের মধ্যে প্রথম ডিজাইন দেখাব, তারপর ৩ বার পর্যন্ত আপনার মতো করে বদলে দেব।

কাস্টম ডিজাইনে কী কী পাব?

শুধু আপনার জন্য বানানো ডিজাইন, পোস্টার, পুরো ভিডিও দাওয়াত, অতিথিদের উত্তরসহ লিংক আর প্ল্যানার। মানে প্রেস্টিজের সবকিছু, সাথে নিজের ডিজাইন।

কতবার বদলানো যাবে?

ডিজাইনে ৩ বার পর্যন্ত পরিবর্তন করা যাবে। বানান, তারিখ বা ভেন্যুর ভুল অনুষ্ঠানের দিন পর্যন্ত ফ্রিতে ঠিক করে দিই।

আরও প্রশ্ন আছে?

আমাদের লিখুন, সাহায্য করব।

যোগাযোগ